ব্রেকিং নিউজ
    লোড হচ্ছে...

    সংযুক্ত আরব আমিরাত (ইউএই) গতকাল বুধবার ইরানে

     সংযুক্ত আরব আমিরাত (ইউএই) গতকাল বুধবার ইরানের ওপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। নিজেদের ভূখণ্ডে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য তারা ইরানি বাহিনীকে দায়ী করেছে। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করেছে। এই হামলাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘সাজানো নাটক’ (ফলস ফ্ল্যাগ অপারেশন) বলে আখ্যা দিয়েছে তারা।

    বিশ্লেষকেরা আমিরাতের এই নিষেধাজ্ঞাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। তাঁরা বলছেন, গুরুত্বপূর্ণ পণ্য আমদানি ও আন্তর্জাতিক আর্থিক বাজার ব্যবহারের ক্ষেত্রে ইরান তার এই প্রতিবেশী দেশটির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

    যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত জেনারেল ও সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মার্ক কিমিট আল-জাজিরাকে বলেন, ‘নানা দিক থেকে বিচার করলে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চেয়ে আমিরাতের এই নিষেধাজ্ঞা অনেক বেশি তাৎপর্যপূর্ণ।’ এ সময় তিনি ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চলমান নিষেধাজ্ঞা ও ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের বিষয়টি উল্লেখ করেন।

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত ১৭ জুনের সমঝোতা স্মারকটির (এমওইউ) মেয়াদ সোমবার শেষ হয়ে

    ↑